জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিজিবির...
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, একটি ওয়াকিটকি সেট এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটে চুরি হওয়া একটি লেগুনা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সল আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধাওয়ার মুখে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ানীবাজারের গাছতলা এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে কানাইঘাট উপজেলার আগ্রীপাড়া এলাকার রফিক আহমদ তাঁর ভাড়ায় চালিত লেগুনা গাড়িটি কানাইঘাট-দরবস্ত পাকা সড়কের পাশে রেখে বাড়িতে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে গাড়িটি নির্ধারিত স্থানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গাড়িটি চালিয়ে কানাইঘাটের দিকে যেতে দেখে তিনি বিষয়টি থানা পুলিশকে জানান।
খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটির পিছু নেন। পুলিশের ধাওয়ার একপর্যায়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ানীবাজার থানার গাছতলা এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।
পরে রফিক আহমদের শনাক্তের ভিত্তিতে লেগুনাটি উদ্ধার করা হয়। এ সময় ফয়সল আহমদকে আটক করে পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার উমনপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
এ ঘটনায় কানাইঘাট থানায় একটি মামলা করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ফয়সল আহমদকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, একটি ওয়াকিটকি সেট এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ...
দক্ষ ও ত্যাগী নেতৃত্ব সিলেটের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর...
কেবল পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী ও প্রকৃত সুনাগরিক তৈরি করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও...
মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ...
নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে জেলা প্রশাসন। রবিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো....