নগরীতে যাত্রীবাহী সিএনজি থেকে ৪০ বোতল ফেয়ারডিল জব্দ: গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহিত

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ আশিক আহমদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব বোতল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার এসআই (নি.) মো. বাবুল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কেওয়াছড়া সেতুসংলগ্ন সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। গাড়ির ডান পাশে বসা আশিক আহমদের দুই হাঁটুর ওপর রাখা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার আশিক আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তারাকাল গ্রামের সাজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এসএ/সিলেট