সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসককে সম্মাননা দিল ডায়াবেটিক সমিতি

post-title

ছবি সংগৃহিত

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিযুক্ত হওয়ায় সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্য এজাজ আহমদ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অধ্যাপক ডা. ফয়সল আহমদ ও ডা. মো. শামীমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, যুগ্ম কোষাধ্যক্ষ সুমন বণিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির সদস্য মো. সিদ্দিকুর রহমান (অ্যাডভোকেট), মো. মুজিবুর রহমান শওকত, বশিরুল হক, এ. এইচ. এম. মোস্তাকিম চৌধুরী, মো. নাসিম হোসেন, ডা. শামীম আহমদ, জুবায়ের আহমদ চৌধুরী সুমন এবং সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. ফেরদৌস হাসান প্রমুখ। 

এসএ/সিলেট