সিলেটের ৭ সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেটের সাতটি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (৩০ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে গরু, মদ, এনার্জি ড্রিংকস, কম্বল, প্রসাধনসামগ্রী ও আতশবাজিসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

সিলেট সীমান্তের সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি সীমান্ত চৌকি (বিওপি) এই চোরাচালান বিরোধী অভিযানগুলো পরিচালনা করে।

অভিযানের বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান বন্ধ এবং মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। এরই অংশ হিসেবে এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত পণ্যের ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

এসএ/সিলেট