কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা,...
কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী...
ছবি সংগৃহীত
নগরীর কুমারপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে নগরীর ঝর্ণারপাড়-৯০ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে মহানগর ছাত্রলীগের সদস্য জয়নন্দ পুরকায়স্থ অর্নব ও রানা আলী মাসুদ রানা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার জয়নন্দ পুরকায়স্থ অর্নব সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের মৃত জগানন্দ এর ছেলে। তিনি বর্তমানে নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার সারদা ভবনে থাকেন। অন্যদিকে রানা আলী মাসুদ রানা সিলেটের এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার এলাকার দেবাইবহর-বরাইটিল্লার মো. জসিম আলীর ছেলে। তিনি বর্তমানে নগরীর নয়াসড়ক আল হেলাল-১৬ এলাকার একটি বাসায় থাকেন।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়।
পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী...
নগরীর কুমারপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি...
নগরীর মেন্দিবাগে খাদ্যপণ্যের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেঝেতে কাঁচামাল...
নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘সবুজ বিপনী’ নামের...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু...