শ্রমিকদের কল্যাণে সিসিক পাশে থাকবে:...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবহন সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন চালক দক্ষ হওয়া সত্ত্বেও অনেক সময় অন্য কোনো...
ছবি সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোজ্য তেল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানের ১ লিটারের ৮ হাজার এবং ৯০০ মিলিলিটারের ১৫ হাজার খালি বোতল জব্দ করা হয়।
শনিবার উপজেলার কটালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
অভিযানকালে কুশিয়ারা এডিবল ফুড প্রোডাক্টসে প্রতি ২ লিটার ভোজ্য তেলের পরিমাপে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ১ লিটারের ৮ হাজার এবং ৯০০ মিলিলিটারের ১৫ হাজার খালি বোতল জব্দ করা হয়।
এ ছাড়া কটালপুর বাজারের মেসার্স সামসুল ট্রেডার্সে প্রতি ১০ লিটার ডিজেল পরিমাপে ৫০০ মিলিলিটার কম দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে জানানো হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবহন সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন চালক দক্ষ হওয়া সত্ত্বেও অনেক সময় অন্য কোনো...
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোজ্য তেল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি...
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন...
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
রম্য লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রম্য লেখক...