জকিগঞ্জে বাড়িতে ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, আলী হোসেন একটি আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি উপজেলার হাড়িকান্দি এলাকার সাবু মিয়ার ছেলে।

পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, উত্তরকুল এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেফতার আলী হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

পরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহিম সরকার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসএ/সিলেট