হক সমাবেশ প্রবাসী পরিবার অ্যাকাউন্ট, রেমিট্যান্স ও ঋণসেবা নিয়ে গ্রাহকদের সচেতনতা

জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

post-title

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক ব্যাংক জাউয়াবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট ওপেনিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে জাউয়াবাজার ব্র্যাক ব্যাংকের অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়া-এর সভাপতিত্বে এবং ব্যাংকের আউটলেট ইনচার্জ রসিকুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রিজিওনের টিমলিড জনাব আনোয়ার মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অফিসার জনাব প্রিন্স চন্দ্র সরকার।


এতে ব্যাংকের গ্রাহক ও একাউন্ট ওপেনিং এর জন্য গ্রাহক উপস্থিত ছিলেন।


সমাবেশে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ, প্রবাসী পরিবার অ্যাকাউন্টের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ  বিষয়ে সচেতন করা হয়। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরা হয়।


এছাড়া হুন্ডি পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা হয়। পাশাপাশি প্রবাসী লোন ও স্বাবলম্বী লোনের সুযোগ-সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়।

টিএ/ছাতক