নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে...
নগরের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযানে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।...
ছবি সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চার শতাধিক সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল, সাইবার নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং রিজার্ভ টিম প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর মাছুদিঘীর পাড়ের ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি জানান, এ বছর সিলেট জেলা ও মহানগর এলাকায় ৬৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৯।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সার্বক্ষণিক সাইবার নজরদারি চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং রিজার্ভ টিম।
এসআরবি-৯-এর অধিনায়ক বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
এ সময় পূজামণ্ডপ বা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা তৎপরতা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে এসআরবি-৯-এর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে জানানো হয়।
এসএ/সিলেট
নগরের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযানে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।...
নগরীতে ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা। এ সময় ট্রাকের চালক,...
দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় মেসার্স জাকির ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।রোববার...
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চার শতাধিক সদস্য...
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় মদ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম আকাশ নামে এক চালককে আটক করেছে পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। মদ...