কানাইঘাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা বড়িসহ তোফায়েল আহমদ স্বপন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তোফায়েল আহমদ স্বপন উপজেলার কেওটি হাওর গ্রামের খসরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় তোফায়েল আহমদ স্বপনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট