জৈন্তাপুরে ভোরে পুলিশের অভিযান, অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় মদ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম আকাশ নামে এক চালককে আটক করেছে পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে জৈন্তাপুর উপজেলার শাপলা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার ও চালককে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় সিলেট-থ-১১-৬৯০২ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। পরে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে আটক করা হয়।

আটক নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়াপাড়ার বাসিন্দা। তিনি তাজুল ইসলামের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট