ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে...
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানে সিজারের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ডলি আক্তার (২৮) নামে এক মা।
বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। ডলি আক্তার উপজেলার টুকেরগাঁও গ্রামের আবুল বাশারের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিজারিয়ান অপারেশনে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন, সহকারী সার্জন ডা: একরামুল হক, ডা. সাব্বির মুনতাকা পরাগ, ডা. ফাতেহা রেজওয়ানাসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।
নবজাতকের বাবা আবুল বাশার বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর স্ত্রীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম হয়েছে। চিকিৎসকদের সহযোগিতায় তাঁর স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা . মো. আরিফুর রহমান নয়ন বলেন, ১৯৯৭ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও যন্ত্রপাতি সংকটের কারণে এতদিন এ এলাকার লোকজনকে সিলেট শহরে যেতে হয়েছে। প্রথম সিজারে আমরা সফল হয়েছি। আশাকরি, সিজারের জন্য আর শহরে যাওয়া লাগবে না।
এসএ/সিলেট
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম...
সিলেটে গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পরিচালিত ১৬১টি মোবাইল কোর্ট অভিযানে ৬১৩টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৩৪ লাখ ২৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে।...
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবির ৪৮...
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।...
সিলেটের গোয়াইনঘাটে বাড়ি ফেরার পথে হারিস আলী (৫৫) নামে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর কবজির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায়...