সিলেট সীমান্তে জব্দ প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের বাংলাবাজার, কালাইরাগ, তামাবিল, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট এবং সংগ্রাম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আসা গরু, টমেটো, জিরা, বিভিন্ন ধরনের ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা, জুস এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, বালু ও পাথরবাহী বারকী নৌকা জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৩২ হাজার টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ/সিলেট