নগরীতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে...
নগরীর এয়ারপোর্ট সড়কে কঠোর অবস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বেপরোয়া মোটরসাইকেল চলাচল বন্ধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে অভিযান চালানো...
ছবি : সংগৃহীত
নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর মন্দিরে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের উদ্যোগে ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত ‘রক্তদান’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
অনুষ্ঠানে তিনি রক্তদানের মতো মানবিক ও মহৎ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন।
এ সময় রেজাউল হাসান কয়েস লোদী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, মানবিকতা ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান উপকমিটির সভাপতি অরুণ কুমার বিশ্বাস। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র। এ সময় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের নেতৃবৃন্দ, আয়োজক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এসএ/সিলেট
নগরীর এয়ারপোর্ট সড়কে কঠোর অবস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বেপরোয়া মোটরসাইকেল চলাচল বন্ধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে অভিযান চালানো...
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে উলামায়ে...
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব...
ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে...
নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর মন্দিরে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের উদ্যোগে ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত ‘রক্তদান’ কর্মসূচির শুভ উদ্বোধন...