বিজিবির অভিযানে সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

৪৮ বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, তামাবিল, সংগ্রাম ও কালাইরাগ বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা পাতা, বাসমতি চাল ও মাদক।

বিজিবি জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত চোরাচালানি মালামাল সমূহের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট