শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কারের কাজের উদ্বোধন করবেন এমপি মুফতি আবুল হাসান

post-title

ছবি সংগৃহীত

জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় স্থানীয় ঈদগাহ বাজারসংলগ্ন এলাকায় সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি।

শেওলা-জকিগঞ্জ সড়কটি সংস্কার স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্প। সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে জকিগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে।

সড়কটির সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এসএ/সিলেট