কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে অভিনব কায়দায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাচারকালে দুজনকে আটক করেছে...
ছবি সংগৃহীত
নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে অসাধু উপায়ে পণ্য বিক্রি ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জব্দ করা মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর আহমদ সজিব অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন ও বিএসটিআইয়ের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ সজিব জানান, ভোক্তাদের অধিকার রক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে অভিনব কায়দায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাচারকালে দুজনকে আটক করেছে...
আবারও খুলছে সিলেট নগরীর জালালাবাদ পার্ক। তবে এবার নতুন রূপে ‘জালালাবাদ সিটি পার্ক’ নামে যাত্রা শুরু করবে পার্কটি। নগরবাসীর জন্য উন্মুক্ত করার আগে প্রয়োজনীয়...
নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।সোমবার (৫...
নগরীতে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার রাত থেকে এ অভিযান শুরু হয়।প্রথমদিনের অভিযানে (৪...
সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের চান্দাইল এলাকা থেকে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ হওয়ার ১২ দিন পরও সন্ধান মেলেনি সালমা আক্তার (২৪) ও তার মেয়ে...