বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন...
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন...
ছবি সংগৃহীত
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখা।
সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ ধন্যবাদ জানানো হয়।
সিলেট জেলা শাখার সহ-সভাপতি দিলীপ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সহ-সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি প্রমথেশ দত্ত, সহ-সভাপতি ও জাতীয়তাবাদী দল বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মো. রমজান আলী, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ধ্রুব জ্যোতি দাস, সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আলফাজ হোসেন, আব্দুল বাছিত এবং জাতীয়তাবাদী দল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমদসহ সাধারণ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি পে-স্কেল বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেতন কমিশনে দায়িত্বে থাকা সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বর্তমানে পে-স্কেল বাস্তবায়নের সাথে যুক্ত মন্ত্রিপরিষদ ও সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদা জানানো হয়।
এ ছাড়া নতুন পে-স্কেল চালুর দাবিতে যেসকল সরকারি কর্মচারী সংগঠনের নেতা ও সাধারণ কর্মচারীরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁদের প্রতিও গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিলেট জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এ সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে এবং কাজের গতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
এসএ/সিলেট
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন...
নগরবাসীর গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগ গণদাবি...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮...
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার একশ’ পিছ...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীকে বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত রাখতে জলাশয় উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।...