এফআইভিডিবির উদ্যোগ পাঁচ ওয়ার্ডে...
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...
আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে নারী উদ্যোক্তাদের সাক্ষাৎ
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেটের নারী উদ্যোক্তারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তারা নগর ভবনে এসে সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নারী উদ্যোক্তারা জানান, সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য এক ছাদের নিচে নিয়মিত মেলা আয়োজনের মতো সুনির্দিষ্ট ও স্থায়ী জায়গার সংকট রয়েছে। বড় পরিসরে পণ্য প্রদর্শনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক মূলধনের ক্ষেত্রেও তারা সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ পেতে নারীদের এখনো নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হতে হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলেয়া ফেরদৌসী তুলি নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে ঋণপ্রাপ্তি সহজীকরণ এবং উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য স্থায়ী ব্যবস্থা করতে সিসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নারী উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা চাই দেশের এই বিপুলসংখ্যক নারীকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে। বর্তমান সরকারও এ বিষয়ে ইতিবাচক। তাই নারী উদ্যোক্তাদের সহযোগিতায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ও বিসিকের মাধ্যমে যাতে নারী উদ্যোক্তারা সহজে জামানতবিহীন ঋণ নিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
সিলেটের নারী উদ্যোক্তাদের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন, যাদের হয়তো নিজস্ব নিবন্ধিত প্ল্যাটফর্ম নেই। কিন্তু তারা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হয়েছেন। একই সঙ্গে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি বলেন, নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণপ্রাপ্তি সহজ করা এবং তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা করতে যা যা করা প্রয়োজন, আমরা তা করব। নারীরা যাতে ব্যবসার পরিধি আরও বাড়াতে পারেন, সে লক্ষ্যে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে।
সিসিক প্রশাসক আরও বলেন, নারী উদ্যোক্তাদের জন্য পণ্য প্রদর্শন ও বিক্রির একটি স্থায়ী ব্যবস্থা করা গেলে তারা আরও উৎসাহিত হবেন। এতে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও বাড়বে।
এসএ/সিলেট
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেটের নারী উদ্যোক্তারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তারা নগর ভবনে এসে সিসিক...
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা...
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করায় এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায়...
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়...