জিডিএফ'র উদ্যোগে শ্রুতি লেখক পল্লব...
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করায় এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায়...
ছবি সংগৃহীত
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় নগরীর হোটেল সুপ্রিমে এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মো. আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, এয়ারপোর্ট থানা বিএনপির সভাপতি আব্দুল কাদির সমছু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম রাসেল, আহমদ মাসুম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুচিত্র বাবলুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসএ/সিলেট
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করায় এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায়...
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়...
ভিসা পেয়ে উচ্চ শিক্ষার জন্য আগামী সেপ্টেম্বর ইনটেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েগামী বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ ত্যাগের...
সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় সিলেট নগরীর বন্দর...