নগরীতে ট্রিপল মার্ডার : সেই...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি ১১১ নম্বর বাসার মালিক মো. আব্দুস সাত্তার তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত...
ছবি সংগৃহীত
নগরীর রায়নগরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী ও গৃহকর্মীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
হত্যাকাণ্ডের প্রতিবাদ, আসামির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
মিতালী আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতি ও ১৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আব্দুস সাত্তার একজন স্বনামধন্য ব্যবসায়ী ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তি ছিলেন। তাঁর পরিবারের ওপর এমন নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, এ ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে আশার বিষয় হলো, ঘটনার অল্প সময়ের মধ্যেই পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তদন্ত সংশ্লিষ্টদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানাই।
সিসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমিও এলাকাবাসীর মতো এ ঘটনার দ্রুত বিচার চাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তদন্তের মাধ্যমে তা খুঁজে বের করতে হবে। প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসে, সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশে এ ধরনের গুরুতর অপরাধের দ্রুত বিচারের জন্য দ্রুতবিচার আদালতে মামলা পরিচালনার নজির রয়েছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচারও দ্রুতবিচার আদালতের মাধ্যমে সম্পন্ন করা হোক। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করায় মহানগর পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান সিসিক প্রশাসক। তিনি দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
এসএ/সিলেট
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি ১১১ নম্বর বাসার মালিক মো. আব্দুস সাত্তার তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত...
খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দম্পতির মেয়েরা যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। সিলেটে এসেই তারা ছুটে যান ওসমানী মেডিকেল কলেজ...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক...
মহানগরীর রায়নগরের মিতালি ১১১ নম্বর বাসায় প্রবীণ দম্পতিসহ তিনজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনার পর ওই বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।...
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধারকৃত ছোরাটি দিয়েই তিনজনকে হত্যা...