বুধবার বন্ধ থাকবে দেশের সব...
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সিলেটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের...
ফাইল ছবি
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সিলেটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এক দিনের ছুটি রাখা হয়েছে।
ছুটির আওতায় থাকবে দেশের সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক নোটিশের মাধ্যমে ছুটি ঘোষণা করেছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে বুধবারের ছুটির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোম্বা।
মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।
এসএ/সিলেট
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সিলেটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের...
সোমবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফল। এতে সিলেট শিক্ষা বোর্ড থেকে পাস করেছে ৫৮.৩৩ শতাংশ শিক্ষার্থী। যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে...
এ বছর শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ফেল করেছেন ৪১ দশমিক ৬৭ শতাংশ। এবার পরীক্ষার ফলাফলে প্রায় অর্ধেকই ফেল করেছেন। তবে বেড়েছে জিপিএ ৫ এর...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ অনুসন্ধানে ৬ সদস্যবিশিষ্ট...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও কর্পোরেট বিষয়ক সংগঠন 'সাস্ট বিজনেস ক্লাব'-এর ২০২৬-২৭ কার্যবর্ষের...