এসএসসি : সিলেট বোর্ডে পাশের...
এ বছর শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ফেল করেছেন ৪১ দশমিক ৬৭ শতাংশ। এবার পরীক্ষার ফলাফলে প্রায় অর্ধেকই ফেল করেছেন। তবে বেড়েছে জিপিএ ৫ এর...
ছবি সংগৃহীত
এ বছর শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ফেল করেছেন ৪১ দশমিক ৬৭ শতাংশ। এবার পরীক্ষার ফলাফলে প্রায় অর্ধেকই ফেল করেছেন। তবে বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যা।
এবছর সিলেট শিক্ষাবোর্ডের ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।
২০২৫ সালে সিলেটে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল পায় ৩ হাজার ৬১৪ জন। আর ২০২৪ সালে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। বিভাগে পাসের হারে এগিয়ে সিলেট জেলা আর সর্বনিম্ন পাশের হার সুনামগঞ্জ জেলা।
গত বছরের তুলনায় শিক্ষার্থী কমেছে ১২ হাজার ৭৯৮ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।
এসএ/সিলেট
এ বছর শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ফেল করেছেন ৪১ দশমিক ৬৭ শতাংশ। এবার পরীক্ষার ফলাফলে প্রায় অর্ধেকই ফেল করেছেন। তবে বেড়েছে জিপিএ ৫ এর...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ অনুসন্ধানে ৬ সদস্যবিশিষ্ট...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও কর্পোরেট বিষয়ক সংগঠন 'সাস্ট বিজনেস ক্লাব'-এর ২০২৬-২৭ কার্যবর্ষের...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দিক থিয়েটারের তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব...
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এ শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক...