সিলেট নতুন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ

post-title

বানী

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিপিএম-সেবা পদকপ্রাপ্ত কর্মকর্তা জনাব সারোয়ার মুর্শেদ শামীম।

​শনিবার বিকেল ৪:০০ ঘটিকায় তিনি সিলেটের এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।

​বরণ ও গার্ড অব অনার ​বিমানবন্দর থেকে নবনিযুক্ত পুলিশ কমিশনার নগরীর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

​​দায়িত্ব গ্রহণের পর সন্ধ্যায় তিনি সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

​মাজার জিয়ারত শেষে নবনিযুক্ত কমিশনার এসএমপি সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তাঁর সভাপতিত্বে এবং এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,​জনাব মোহাম্মদ এনামুল হক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত,​জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা — অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)​জনাব মোঃ আকতার হোসেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অ‌তি‌রিক্ত দা‌য়ি‌ত্বে ডি‌বি)​জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি — উপ-পুলিশ কমিশনার (পিওএম)​জনাব সুদীপ্ত রায় — উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন)​জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন),​জনাব মোঃ আফজাল হোসেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)

​এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জুয়ে/সিলেট