এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী এক মাসের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দৃশ্যমান...
বানী
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিপিএম-সেবা পদকপ্রাপ্ত কর্মকর্তা জনাব সারোয়ার মুর্শেদ শামীম।
শনিবার বিকেল ৪:০০ ঘটিকায় তিনি সিলেটের এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।
বরণ ও গার্ড অব অনার বিমানবন্দর থেকে নবনিযুক্ত পুলিশ কমিশনার নগরীর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
দায়িত্ব গ্রহণের পর সন্ধ্যায় তিনি সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
মাজার জিয়ারত শেষে নবনিযুক্ত কমিশনার এসএমপি সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তাঁর সভাপতিত্বে এবং এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ এনামুল হক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত,জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা — অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)জনাব মোঃ আকতার হোসেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি)জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি — উপ-পুলিশ কমিশনার (পিওএম)জনাব সুদীপ্ত রায় — উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন)জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন),জনাব মোঃ আফজাল হোসেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)
এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুয়ে/সিলেট
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী এক মাসের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দৃশ্যমান...
ফ্যাসিবাদী শাসনের পর দেশকে বদলে দেওয়ার সুযোগ থাকলেও সরকার সেই পথ থেকে সরে এসে এখন বাঁকা পথে হাটছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা....
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকা থেকে তাদের...
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌণে এক কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন...
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ...