নতুন কুঁড়ি স্পোর্টসে বালক বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল

post-title

ছবি সংগৃহীত

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবলের বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল।সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়।

আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সেরা হয় রংপুর।

বালক বিভাগের ফাইনালে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাঝমাঠ নিয়ন্ত্রণ নেয় সিলেট। ৫৯তম মিনিটে ডেডলক ভাঙেন সিলেটের আরমান খান জিসান। মাঝমাঠ থেকে দূরপাল্লার শটে গোল করেন তিনি। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

বালিকা বিভাগের ফাইনালে ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় রংপুর। ডি-বক্সের ভেতরে জটলা থেকে জোড়ালো শট স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান বাড়ান কিসকো। বিরতির আগে ব্যবধান গোল করেন তন্বী। ৫২তম মিনিটে ম্যাচের শেষ গোল করেন সুমাইয়া। বড় জয় দিয়ে বালিকা বিভাগের শিরোপা জেতে রংপুর।

ব্যক্তিগত সেরা সময়ের ধারেকাছেও যেতে পারেননি অন্যতম দেশসেরা স্প্রিন্টার শিরিন আক্তার। হিটে সবার শেষে থেকে শেষ হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর এই ক্রীড়াবিদের অভিযান। স্কটস্টাউন স্টেডিয়ামে অনুষ্ঠিত নারীদের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডের সপ্তম হিটে তৃতীয় লেনে থেকে দৌড় শুরু করেন শিরিন আক্তার। তার রিঅ্যাকশন টাইম ছিল ০.২০৮ সেকেন্ড। ফিনিশিং লাইন অতিক্রম করতে সময় নেন ১২.৩৯ সেকেন্ড। যা তার ব্যক্তিগত সেরাটা টাইমিংয়ের (১১.৯৯ সেকেন্ডের) চেয়ে অনেক কম।

এসএ/সিলেট