হাওরাঞ্চলে শিক্ষাখাতের সকল সমস্যার...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওর কিংবা জলবায়ূ সম্পর্কিত দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট...
ছবি সংগৃহীত
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত এ নিয়োগ বহাল থাকবে। তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও অর্পিত দায়িত্বও পালন করবেন তিনি। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসএ/সিলেট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওর কিংবা জলবায়ূ সম্পর্কিত দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট...
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সমাজে নৈতিক, সামাজিক,...
সুনামগঞ্জের জগন্নাথপুরে মা ও শিশুদের জন্য সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণ বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় কেয়ার...
সুনামগঞ্জে মাদক কারবারি ‘পাথর বাবা’সহ আরও চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন সদৃশ পাউডারসহ মাদক সেবনের নানা উপকরণ জব্দ...
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে আমির হামজা নামে ১১ মাস বয়সী এক শিশুর...