নগরীর ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

post-title

ফাইল ছবি

নগরীর মির্জাজাঙ্গাল রোডের ডিএমটি সেফওয়ে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) হাসপাতালটি সিলগালা করা হয়।

এর আগে রবিবার (১৯ জুলাই) এক অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

জানা গেছে, রবিবারের অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দেখাতে পারেননি। তখন তাদেরকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কথা ছিল সোমবারের মধ্যে তারা তাদের লাইসেন্স জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার দপ্তরে জমা দিবেন। কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হন।

এর আগেও একবার সিলেটের জেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের জরিমানা করেছিল। পাশাপাশি লাইসেন্স করার জন্য সময়ও বেঁধে দেওয়া  হয়েছিল।

অভিযানে জরিমানা ও সিলগালার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব। তিনি আরও জানান, তারা যখন লাইসেন্স দেখাবে তখন থেকে হাসপাতালটির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন।

এসএ/সিলেট