শ্রীমঙ্গলে বিশালাকার অজগর সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ১৮ ফুট দৈর্ঘ্যের বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় সদর ইউনিয়নের ৫ নং পুল এলাকার বন্ধন...
একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী : বাকি অপারেশন হবে পরিবারের সম্মতিতে
ছবি সংগৃহীত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ৩ দৃষ্টি প্রতিবন্ধীর সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীসহ মোট ১৪ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে- দুইজনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাকি ১১ জনের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চোখের অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন।
চিকিৎসার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অবহিত হওয়ার পর পরিবারের সম্মতির ভিত্তিতে তিনজনের চোখের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনটি অস্ত্রোপচারই সফল হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তাদের চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। এরপর তাদের দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।
এদিকে, অস্ত্রোপচার প্রয়োজন এমন বাকি আটজনের ক্ষেত্রেও পরিবারের সম্মতির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, যাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তাদের শারীরিক অবস্থার অগ্রগতি ও ফলাফল পর্যবেক্ষণের পর পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পর্যায়ক্রমে বাকি রোগীদের অস্ত্রোপচার করা হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সফল অস্ত্রোপচারের ইতিবাচক ফলাফল দেখে পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা গ্রহণে আগ্রহী হবেন এবং পর্যায়ক্রমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ১৮ ফুট দৈর্ঘ্যের বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় সদর ইউনিয়নের ৫ নং পুল এলাকার বন্ধন...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ৩ দৃষ্টি প্রতিবন্ধীর সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতে ভ্রমণকালে আটকে পড়া ১০ জন পর্যটককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের পর যৌথ অভিযানে...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা মো. মাহদি হাসান (১৪) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সে নিখোঁজ হয়।...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার...