সিলেটের পুলিশ কমিশনার বদলি,...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ প্রশাসনে সরকারের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে বর্তমান (এসএমপি) পুলিশ কমিশনার বদুল...
ফাইল ছবি
নগরীর মির্জাজাঙ্গাল রোডের ডিএমটি সেফওয়ে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) হাসপাতালটি সিলগালা করা হয়।
এর আগে রবিবার (১৯ জুলাই) এক অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
জানা গেছে, রবিবারের অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দেখাতে পারেননি। তখন তাদেরকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কথা ছিল সোমবারের মধ্যে তারা তাদের লাইসেন্স জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার দপ্তরে জমা দিবেন। কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হন।
এর আগেও একবার সিলেটের জেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের জরিমানা করেছিল। পাশাপাশি লাইসেন্স করার জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল।
অভিযানে জরিমানা ও সিলগালার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব। তিনি আরও জানান, তারা যখন লাইসেন্স দেখাবে তখন থেকে হাসপাতালটির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন।
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ প্রশাসনে সরকারের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে বর্তমান (এসএমপি) পুলিশ কমিশনার বদুল...
নগরীর মির্জাজাঙ্গাল রোডের ডিএমটি সেফওয়ে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) হাসপাতালটি সিলগালা করা হয়। এর আগে রবিবার (১৯ জুলাই)...
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার...
দক্ষিণ সুরমার খোজারখলা পুকুরে অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত উদ্ধার অভিযান। দীর্ঘদিনের অবহেলা, কচুরিপানা ও আবর্জনার দখলে হারিয়ে যাওয়া পুকুরটি এখন আবার...
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৯৬০ কেজি ভারতীয় চা-পাতাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই মাল বহনের দায়ে একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো....