পাথর কোয়ারি-সংক্রান্ত বিষয়ে শিগগিরই...
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার...
ছবি সংগৃহীত
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৯৬০ কেজি ভারতীয় চা-পাতাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই মাল বহনের দায়ে একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. ইমরান আহমেদ সিলেটে জেলার জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নের পাকরী গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে সোয়া ১টার দিকে বিমানবন্দর-আম্বরখানা সড়কের লাক্কাতুরা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রবিবার (১৯ জুলাই) দুুপুরে এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় সাকিনস্থ বিমানটিলা সংলগ্ন কোম্পানীগঞ্জ টু সিলেট বাইপাস পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনার সময় একটি ডিআই পিকআপকে থামানোর সংকেত দেয় পুলিশ। তবে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া করলে এয়ারপোর্ট থানার বিমানবন্দর-আম্বরখানা সড়কের লাক্কাতুরা এলাকায় আব্দুল আজিজ মিয়ার বাড়ির সামনে পৌঁছে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়ী তল্লাশী করে ২২ বস্তায় ৯৬০ কেজি ভারতীয় চা-পাতাসহ একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া চা-পাতার আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার ৮ টাকা। এছাড়া অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৬,তারিখ-১৯/০৭/২০২৬খ্র্রি. ধারা-The special power Act 1974, section 25B(1)(b)/25D রুজু হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার...
দক্ষিণ সুরমার খোজারখলা পুকুরে অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত উদ্ধার অভিযান। দীর্ঘদিনের অবহেলা, কচুরিপানা ও আবর্জনার দখলে হারিয়ে যাওয়া পুকুরটি এখন আবার...
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৯৬০ কেজি ভারতীয় চা-পাতাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই মাল বহনের দায়ে একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো....
নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রোববার (১৯ জুলাই) রাত...
টানা বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা ছাড়িয়েছে। এতে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ...