​সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপির

মাসব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লাক্কাতুরা বাজারে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

post-title

সিলেট বানী

​সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে এবং মহানগরীর সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

মাদকমুক্ত করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ জুলাই (শনিবার) লাক্কাতুরা বাজারে একটি মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার জনাব আলী ফরিদ।

​জানা গেছে, গত ১২ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া এই মাদকবিরোধী বিশেষ প্রচারণামূলক র‍্যালি ও সমাবেশ আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত মাসব্যাপী সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​সমাবেশে বক্তারা মাদকের কুফল তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। র‍্যালিটি লাক্কাতুরা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করে।

জুয়ে/সিলেট