জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি দখল,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
ছবি সংগৃহীত
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় চোরাই পণ্য পরিবহনের দায়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টা নগরীর কাজীটুলা এলাকায় এ অভিযান চালানো হয়। শুক্রবার পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটককৃতরা হলেন - যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্দার পুতখালি এলাকার আবুল হোসেন এর পুত্র মো. আলমগীর হোসেন। বর্তমানে তিনি ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করছেন। এছাড়া আটক মো. মহর আলী সরকার গাজীপুর জেলার কালিয়াপুর থানার ফুলবাড়িয়ার মুথাপাড়ার মৃত সাদেক আলীর সরকার এর পুত্র । অপরজন মো. সবুজ আলী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার সাচ্চাপুর এলাকার মৃত আব্দুল হাই এর পুত্র। বর্তমানে তিনি সিলেটের দক্ষিন সুরমা থানার চাদনীঘাট ঝালোপাড়া এলাকায় বসবাস করছেন।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টা মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর কাজীটুলা জামে মসজিদের সামনের রাস্তায় একটি সিএনজি চালিত অটোরিক্সায় (সিলেট থ-১২-৯৪৯৩) অভিযান চালায়।
এসময় অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৫ হাজার ১৭৫ পিস ভারতীয় অবৈধ Nestle Kitkat চকলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত নেসলে কিটক্যাট চকলেটের আনুমানিক মূল্য ৩ রাখ ৩৭ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ-১৬/০৭/২০২৬খ্রি. ধারা-25B(1)(B)/25D The Special Powers Act-1974 রুজু হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় চোরাই পণ্য পরিবহনের দায়ে একটি সিএনজি চালিত...
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া জুবেল আহমদ উপজেলার বারহাল ইউনিয়নের...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে...