কানাইঘাটের সড়কের বাজার থেকে চোরাই সিগারেট-ট্রায়ারসহ গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক-ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।

থানা পুলিশের অভিযানেও থামছে না চোরাকারবারীরা।

তারা কানাইঘাটের লোভাছড়া ও দনা সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিনিয়ত ভারতীয় চোরাইপণ্য এবং বিশেষ করে ইয়াবার চালান এনে সড়কের বাজার সহ আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্টান ও বাড়ি ঘরে মজুদ করে বিক্রি করে আসছে। থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সর্ব শেষ বুধবার সকালে সড়কের বাজারের জনৈক আজমল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিভিন্ন ব্যান্ডের সিগারেট ও ভারতীয় কম্পানির গাড়ির ট্রায়ার সহ ১জনকে গ্রেফতার করেন।

আটককৃত সিগারেট ও ট্রায়ারের মুল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা বলে থানা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়েছে। অভিযানের সময় উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের পুত্র চোরাকারবারী ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নির্দেশে এ অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই শৈলস চন্দ্র দাস ও এসআই শাহ আলম ও কবির হোসেন। চোরাইপণ্য আটকের ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে এসব চোরাইপণ্যের মুল মালিক হচ্ছে সড়কের বাজার এলাকার চিহিৃত চোরাকারবারী স্থানীয় ঠাকুরেরমাটি গ্রামের আব্দুল মনাফের পুত্র রফিক আহমদ ও জয়ফৌদ গ্রামের শরীফ উদ্দিনের পুত্র রুবেল আহমদ। সড়কের বাজার এলাকার সচেতন মহল জানিয়েছেন চোরাকারবারীরা ভারত থেকে ইয়াবা মাদকের চালান প্রতিনিয়ত আনার কারনে এলাকার যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়েছেন। এতে করে এলাকায় চুরি সহ নানা অপরাধ বেড়েছে।  

এসএ/সিলেট