শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

post-title

ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান।

রোববার দুপুরে রাজা গিরিশচন্দ্র প্রাথমিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে আজকের শিক্ষার্থীদের ওপর। তাই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব। মাদক, সন্ত্রাস, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেকে যোগ্য, দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলো। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত লক্ষ্য।

রাজা গিরিশচন্দ্র প্রাথমিক স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডি সভাপতি মো ফরিদ আহমদের সভাপতিত্বে সুলেমান আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল মুমিত।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বেগম, সিনিয়র শিক্ষক মো. মানিক খান,বণ্যা চক্রবর্তী, সুলতানা বেগম, শিল্পী রাণী সরকার, গাউসিয়া চৌধূরী, অন্যান দেব, জয় দ্বীপ প্রমূখ।

এসএ/সিলেট