শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই গ্রামের শহিদ আলীর ছেলে।
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চাবাগানের চা-কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই তরুন নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত হানিফ এন্টারপ্রাইজের বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের...
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অভিযান চালিয়ে ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।রোববার (২৮ জুন) দুপুর...
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬) এর কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে...
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন...
মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। দলীয় এ সিদ্ধান্তকে ভিন্ন খাতে নিতে এক নেতাকে...