ওসমানী মেডিকেল থেকে ৪...
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে র্যাব ও জেলা প্রশাসন। এসময় চিকিৎসা নিতে আসা মানুষকে হয়রানি, প্রতারণা ও...
ছবি সংগৃহীত
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে র্যাব ও জেলা প্রশাসন। এসময় চিকিৎসা নিতে আসা মানুষকে হয়রানি, প্রতারণা ও সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেয়ায় ৪ দালালকে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার (১৬ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৭ জুন) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিরা সরকারি কর্মচারীদের আইনি কাজে বাধা প্রদান এবং সাধারণ মানুষকে হয়রানি করার অপরাধ স্বীকার করায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কোতোয়ালি থানাধীন শামীমাবাদ এলাকার শাহজাহান আহমেদের ছেলে তানভীর আহমেদ সুমনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিম পাড়ার বাচ্চু মিয়ার ছেলে সায়েম আহমদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মৌলভীবাজারের সদর থানাধীণ হেলালপুর গ্রামের মৃত কনা মিয়ার ছেলে বকুল মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কোতোয়ালি থানাধীন কানিশাইল এলাকার মৃত বশির আহমেদের ছেলে সুমন আহমেদকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসএ/সিলেট
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে র্যাব ও জেলা প্রশাসন। এসময় চিকিৎসা নিতে আসা মানুষকে হয়রানি, প্রতারণা ও...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছে এ অঞ্চলের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে তাদের দ্রুত সংসদে যাওয়ার...
সড়কে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন চা শ্রমিকরা। তাদের বেশিরভাগই নারী। আর প্রায় সকলের হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা, কারোবা হাতে ফুলের পাপড়ি ভর্তি...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারকে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেটের চেলা প্রশাসক মো. সারওয়ার আলম।মঙ্গলবার দুপুরে...