শাবিতে ৫ দিনব্যাপি সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৫ দিনব্যাপি স্নাতকোত্তর শিক্ষার্থীদের সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১৭ জুন) সমাজকর্ম বিভাগের কনফারেন্স রুমে কর্সূচির উদ্বোধন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক. ড. মো. জসিম উদ্দিন।

বিশ্বব্যাংক ও ইউজিসি অর্থায়নে পরিচালিত হিট উপ-প্রকল্পের (১৩৪০৩) অধীনে প্রশিক্ষণ কর্মসূচিটি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও উপ-প্রকল্পের ম্যানেজার ড. ফয়সল আহমদ এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই উপ-প্রকল্পের সহকারী ব্যবস্থাপক হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও সদস্য লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

প্রকল্পের গবেষকবৃন্দ জানান, ৫ দিনব্যাপি এই সেমিনারে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সামাজিক গবেষণার মৌলিক বিষয়সমূহ, বিশেষ করে কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ গবেষণা মেথড, তথ্য-উপাত্ত সংগ্রহ, ডাটা অ্যানালাইসিস এবং  বাস্তবমুখী কৌশল শেখানো হবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তব ক্ষেত্রে গবেষণার উপযোগী করে গড়ে তোলা। এ ছাড়াও প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিখ্যাত জার্নালে তাদের গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে সক্ষম হবেন বলে মনে করছেন শিক্ষকরা।

এসএ/সিলেট