দুই দিনের সফরে সিলেট আসছেন...
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
ছবি সংগৃহীত
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। সফরে তারা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং একটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। মন্ত্রীর একান্ত সচিব মো. শফিকুর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, ১৯ জুন (শুক্রবার) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তারা।
সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৩টায় মৌলভীবাজারে আয়োজিত ‘হাওর ফেস্টিভ্যাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে উৎসবের বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক আয়োজন পরিদর্শন করবেন। রাতে দুসাই রিসোর্ট বা গ্র্যান্ড সুলতান রিসোর্টে অবস্থান করবেন।
পরদিন ২০ জুন (শনিবার) সকাল সাড়ে ৮টায় সিলেট পর্যটন মোটেলের উদ্দেশে রওনা হয়ে মোটেলটি পরিদর্শন করবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০২ ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে সফর শেষ হবে।
সফরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁদের একান্ত সচিব, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। সফরের সার্বিক ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে।
এসএ/সিলেট
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।...
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...