লিবারেল শক্তির মহাসমাবেশ

আহসানুল হাফিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধনে তারকা নেতাদের ঢল

post-title

ফাইল

শাহজাহান সেলিম বুলবুল (কানাডা) : স্কারবরো সাউথওয়েস্ট উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির (এমপিপি) প্রার্থী আহসানুল হাফিজের নির্বাচনী কার্যালয়ের জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১২:৩০টায় স্কারবরোর ২৫০০ কিংস্টন রোডে অবস্থিত নতুন কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও কমিউনিটির বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার পার্লামেন্ট সদস্য সালমা জাহিদ, অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য রব সেরজানেক, জনাথন সাও, আন্দ্রেয়া হ্যাজেল এবং লি ফেয়ারক্লফ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফেডারেল মন্ত্রী ও সংসদ সদস্য মারিয়া মিনা এবং নভদীপ বেইন্স। অনুষ্ঠানে যোগ দেন স্কারবরো সাউথওয়েস্টে লিবারেল পার্টির সাবেক মনোনয়ন প্রত্যাশী কাদিরা জ্যাকসন এবং লিবারেল পার্টি অব কানাডা (অন্টারিও)-এর সভাপতি কাসির দার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্কারবরো সাউথওয়েস্টে লিবারেল পার্টির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আহসানুল হাফিজের নেতৃত্ব, কমিউনিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি লিবারেল পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন উপনির্বাচনে আহসানুল হাফিজ একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেন এবং স্কারবরো সাউথওয়েস্টের জনগণের কণ্ঠস্বর হিসেবে কার্যকর ভূমিকা পালন করবেন।

জুয়ে/সিলেট