সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন...
সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত ৭টায় নগরের জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার ও নারী-শিশু পাচার প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সম্পৃক্ত করতে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার আমলশীদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭০ থেকে ৮০ জন স্থানীয় বাসিন্দা এতে অংশ নেন।
সভায় সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত, বিএসএফের পুশইন প্রচেষ্টা প্রতিরোধ, বাংলাদেশ-ভারত সীমান্তের অপদখলীয় ভূমি-সংক্রান্ত পরিস্থিতি এবং শূন্যরেখায় মাছ ধরা ও অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারী ও শিশু পাচার, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধের বিষয়েও স্থানীয়দের সচেতন করা হয়।
এ সময় এ কে এম নুরুজ্জামান তরফদার সীমান্তবর্তী বাসিন্দাদের আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধে জড়িয়ে না পড়ার আহ্বান জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, নারী ও শিশু পাচার, মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবি অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে বিজিবিকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
সভায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এসএ/সিলেট
সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত ৭টায় নগরের জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে...
জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়েছে।...
জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার...
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও ভোগান্তি নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী...