মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর...
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এবার চাহিদার ভিত্তিতে প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক...
ছবি সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি (পরে বহিষ্কৃত) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টায় তিনিসহ পুলিশের একটি দল ন্যাম ভবনে যান।
পুলিশ জানায়, ৫ নম্বর ভবনের দোতলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে এমপি নজরুল ইসলাসহ সস্ত্রীক বসবাস করেন। ঘটনাস্থলে গিয়ে কক্ষের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরিয়মের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আলামত সংগ্রহের জন্য পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটকে ডাকা হয়। তারা আসার আগ পর্যন্ত ওই কক্ষে প্রবেশ করেনি থানা পুলিশ।
গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিতর্কের মধ্যে পড়েন নজরুল ইসলাম। তিনি দাবি করেন, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই তাকে বিয়ে করেছেন।
ওই ঘটনার পর ২২ জুলাই নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।
এসএ/সিলেট
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এবার চাহিদার ভিত্তিতে প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের...
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার স্বল্প ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। ফলে ৫২ আসনের বাসে ১০০...
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব...
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি (পরে বহিষ্কৃত) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের...