সিলেটে আলী আমজাদের ঘড়ির ইতিহাস...
এম এ ওয়াহিদ চৌধুরী:: সুরমা নদীর তীরে কীন ব্রিজের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিলেটের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ‘আলী আমজাদের ঘড়ি’। প্রায় দেড়শ বছরের...
ছবি সংগৃহীত
দেশের বরেণ্য ও বিশিষ্ট কবি অনুবাদক গীতিকার, ছাড়কার বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর শনিবার।
এ উপলক্ষ্যে কবি’র দক্ষিন সুরমাস্থ নিজ বাড়িতে দেশ বিশ্বে ছড়িয়ে থাকা কবি’র অগনিত পাঠক, ভক্তবৃন্দ, অনুরাগী সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তি ও সংগঠন ভোর থেকে দিনব্যাপী সম্মিলিত ও সমন্বিতভাবে কবি’র কবরে শ্রদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পন আলোচনা সভা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠান মালার আয়োজন করা হবে।
সকাল ১১টায় দক্ষিন সুরমা সাহিত্য পরিষদ কবি ভবনে তার জীবন স্মৃতির আলোচনা সভা করবে।
এদিন বিকাল ৩টায় বৈশাখী যুব কল্যাণ পরিষদ নজরুল একাডেমী সিলেটে কবি’র অনুরাগীদের নিয়ে এক আলোচনা সভা করবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট আফতাব চৌধুরী।
এসকল অনুষ্ঠান সূচীতে রয়েছেন কবি দিলওয়ার পরিষদ, কবি’র পরিবার, স্বজন, এলাকাবাসী, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ। মাসিক প্রতিভাত পত্রিকা পরিবার, পাঠক, শুভানুধায়ী, বৈশাখী যুব কল্যাণ পরিষদ, বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা, অনলাইন চ্যানেল মাই সিলেট টিভি, স্বপ্নছায়া সমাজ কল্যাণ পরিষদ জকিগঞ্জ, অনলাইন মিডিয়া টাচ অব সিলেট, অংকুর সাহিত্য পাঠাগার সিলেট, আমাদের ডাক পত্রিকা পাঠক ও পরিবার, অনুপ্রাণন সাহিত্য পত্রিকা, জকিগঞ্জ সাহিত্য সংসদ (জাসাস), সিলেট ভিউ-ইনু সিটি স্যাটেলাইট স্কুল, একুশে নেট এন্ড প্রিন্টিং, বাংলাদেশ পোয়েট্স ক্লাব, সহ সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠন সমূহ।
অনুষ্ঠান সমূহে মত ও পথের সমাজের সকলের অংশগ্রহণ করার জন্য সবার পক্ষ থেকে কবি দিলওয়ার পরিষদের আজীবন সদস্য কামাল আহমদ আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী:: সুরমা নদীর তীরে কীন ব্রিজের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিলেটের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ‘আলী আমজাদের ঘড়ি’। প্রায় দেড়শ বছরের...
চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র 'জানা পথে অজানা প্রান্তরে' গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো। শনিবার (৫...
সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সাম্য, দ্রোহ, প্রেম ও বিদ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নজরুল...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সময়ের কবি, বিদ্রোহের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ...