ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু...
রাজধানীর প্রবেশদ্বার ও শিল্পাঞ্চল আশুলিয়ার ওপর থেকে যানজটের তীব্র চাপ কমাতে এবং যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড...
ছবি সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি বগুড়া থেকে ঢাকায় চোখের চিকিৎসা করাতে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান।
পুলিশ জানায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন।
ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে স্বামী আব্দুল মতিনের সঙ্গে তিনি হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা।
এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপপুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তের কাজ চলছে।
এসএ/সিলেট
রাজধানীর প্রবেশদ্বার ও শিল্পাঞ্চল আশুলিয়ার ওপর থেকে যানজটের তীব্র চাপ কমাতে এবং যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড...
বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার। একই সাথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সে সময় পররাষ্ট্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান করেছেন।শনিবার দুপুরে...