সিলেটে লন্ডন-বেঙ্গলসহ পাঁচ পরিবহনকে ৭৫...
সিলেটে মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সিলেট নগরের কদমতলী বাস টার্মিণাল ও হুমায়ুন রশীদ...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ৮ রোহিঙ্গাকে ভারতে পাচারের চেষ্টাকালে থানা পুলিশের হাতে গত সোমবার গ্রেফতারকৃত ৪ মানব পাচারকারী সদস্যকে মামলা দায়েরের মাধ্যমে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রোহিঙ্গাদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে পুলিশি হেফাজতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন। মানব পাচারকারী ৪ সদস্যরা হল উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের এরালীগুল রাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র হাছান আহমদ, বড়খেওড় গ্রামের পাতা মিয়ার পুত্র সাদ্দাম হোসেন, দক্ষিণ সুনামগঞ্জের পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের পুত্র রফিক মিয়া ও নেত্রকোনা সদর উপজেলার মঈনপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র এখলাছ উদ্দিন।
এছাড়াও মানব পাচার কাজে ব্যবহৃত দুইটি অটোরিক্সা সিএনজি জব্দ করা হয়। উল্লেখ্য সোমবার কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাটি এলাকা থেকে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসেন। আটককৃত ঐ ৮ নারী-পুরুষকে ঐ মানব পাচারকারী সদস্যরা কানাইঘাটের দনা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচারের করার কথা ছিল।
এসএ/সিলেট
সিলেটে মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সিলেট নগরের কদমতলী বাস টার্মিণাল ও হুমায়ুন রশীদ...
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনসাধারণ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা...
সিলেট অঞ্চলের গ্যাস সরবরাকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ...
কানাইঘাট দনা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ দালাল সহ ৮ রোহিঙ্গা নারী-পুরুষকে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন।...
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির...