জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদকারবারী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌনে ১১টায় জকিগঞ্জ-টু-আটগ্রামগামী রাস্তায় চেকপোষ্ট চলাকালে তাদের আটক করা হয়।

আটক শাহাব উদ্দিন জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহার মহল এলাকার মৃত আকিব আলীর পুত্র ও হাসান আহমদ উপজেলার ০৪নং খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমোড়া এলাকার মৃত ফখর উদ্দিনের পুত্র।  পুলিশের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌনে ১১টায় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত জনৈক জামাল মিয়ার ফিশারীর সামনে জকিগঞ্জ-টু-আটগ্রামগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করা হয়।

এসময় জকিগঞ্জ বাজার হতে আগত একটি টমটম অটোরিক্সা গাড়ীটিকে থামানোর জন্য সংকেত দিলে টমটম থামিয়ে পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে  শাহাব উদ্দিন ও হাসান আহমদ নামে দু'জনকে ২ হাজার  পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় একটি টমটম অটোরিক্সা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-১৪/০৮/২০২৬ খ্রি: ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারণির ১০ (খ)/৩৮/৪১ রুজু করা হয়েছে।  ধৃত আসামিদেরকে  আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট