রায়নগর স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

post-title

বানী

সিলেট মহানগরে একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।

​নিহতরা হলেন—ওই বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) এবং তাঁদের গৃহপরিচারিকা (২৫)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির।

​তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

জুয়ে/সিলেট