জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের প্রস্তুতি সভা

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট প্রতিনিধিঃ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালনের লক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় ৫ আগস্ট জাতীয় গণঅভ্যুত্থান দিবস সরকারের পরিপত্র অনুযায়ী কানাইঘাটে সকল অনুষ্ঠান স্বতঃস্ফুর্ত ভাবে পালনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিফতাহুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হুসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আমানুর রশীদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর জামায়াতের সহ সেক্রেটারী জুবায়ের ইউসুফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধারা।

প্রস্তুতি সভায় বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস কানাইঘাটে স্বতঃস্ফুর্ত ভাবে উদ্যাপনের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দিবসের সকল অনুষ্ঠানমালা যথাযথ ভাবে পালনের জন্য সংশ্লিস্ট সবাইকে তিনি নির্দেশনা দিয়েছেন। উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান।

এসএ/সিলেট