কুয়েতে ভিজিট ভিসার লোকদের জন্য সুখবর রেসিডেন্সিতে স্থানান্তরের সুযোগ

post-title

ছবি সংগৃহীত

কুয়েতে ভিজিট ভিসা লোকদের জন্য ধারুন সুখবর ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি পরিবর্তনে নতুন সরকারি ফি নির্ধারণ করেছে কুয়েত সরকার। তবে কবে থেকে তাহা চালু হবে এখনো জানানো হয়নি। তবে খুব শীঘ্রই এ বিষয়ে স্পষ্ট জানা যাবে বলে আশা করছে কুয়েতে আসা ভিজিট ভিসাধারীরা।

রেসিডেন্সি (ইকামা) নেওয়ার ক্ষেত্রে নতুন সরকারি ফি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ধরনের পরিবর্তনের জন্য ১৫০ কুয়েতি দিনার ফি পরিশোধ করতে হবে।

নতুন বিধানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নং 1091/2026 অনুযায়ী জারি হয়েছে এবং সরকারি গেজেটে প্রকাশের পর থেকেই কার্যকর হয়েছে। ভিজিট ভিসা থেকে রেসিডেন্সিতে পরিবর্তনের জন্য ১৫০ দিনার সরকারি ফি প্রযোজ্য। এই ফি নির্বাহী বিধিমালার ধারা ১৬ অনুযায়ী কার্যকর হবে।

গৃহকর্মী (Domestic Workers) এবং একই শ্রেণিভুক্ত ব্যক্তিরা এই ফি থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন নিয়ম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

যারা ভবিষ্যতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সিতে পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাদের জন্য নতুন এই নিয়ম সম্পর্কে আগে থেকেই জানা গুরুত্বপূর্ণ।



এসএ/সিলেট