আম্বরখানা থেকে মোবাইল চোর গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

নগরীর দরগাগেইটের সোনালি ব্যাংক পিএলসির একজন কর্মকর্তার মোবাইল চুরি হয়েছিল। অবশেষে মোবাইল চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোতোয়ালি মডেল থানাপুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।

তারা জানায়, রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আম্বরখানাস্থ হোটেল কায়কোবাদের ৩১২নং কক্ষ থেকে ওই মোবাইলসহ চোরকে গ্রেপ্তার করা হয়।

তার নাম মো. মোশাররফ হোসেন। তিনি কিশোরগঞ্জের মিঠামইন থানার কলাপাড়া ঘাগড়া গ্রামের মৃত মুস্তাক আহমেদ ও মর্জিনা আক্তারের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা (নং ২৯/২১/৭/২৬) দায়ের করা হয়েছে।

পরে তার অপরাধ রেকর্ড বিশ্লেষণ করে পাওয়া গেছে, মোশাররফ একাধিক মোবাইল চুরির ঘটনা ও ছিনতাই মামলার  আসামী। তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজরুল আলম।

এসএ/সিলেট